আর কোনও নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৯:৫৫আপডেট : ০৫ জুন ২০১৬, ২০:০৭

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর কোনও সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, একজন এমপি হিসেবে নির্বাচনি এলাকার জন্য যে দায়িত্ব পালন করার কথা, এখন আর তা করতে পারছি না। তাই আগামী নির্বাচনে আমি অংশ নিচ্ছি না, তা নিশ্চিত। রবিবার বিকেলে সচিবালয়ে সিলেট বিভাগের স্বাস্থ্য খাতের উন্নয়নবিষয়ক এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, আমার নির্বাচনি এলাকা সিলেট-১ আসন থেকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ড. আবুল কালাম আবদুল মোমেন (অর্থমন্ত্রীর ছোটভাই)। তিনি ইতোমধ্যেই এলাকায় কাজ শুরু করেছেন। সার্বক্ষণিক মাঠেও রয়েছেন তিনি। তবে তার বিষয়ে দলের গ্রহযোগ্যতা কী পর্যায়ে রয়েছে তাও দেখতে হবে।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থমন্ত্রী হিসেবে আমাকে সারাদেশের জন্য বাজেট তৈরি করতে হয়। আমার বিশ্বাস সারাদেশেই সেই বাজেট সমহারে বাস্তবায়িত হয়।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালেও একবার বলেছিলেন ভবিষ্যতে তিনি জাতীয় সংসদেও নির্বাচন করলেও আর কখনোই মন্ত্রী হবেন না। পরবর্তী সময়ে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদের জন্য সরকার গঠন করে। ওই সরকারে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর আবুল মাল আবদুল মুহিতকে তার পূর্ব প্রতিশ্রুতির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, মন্ত্রী মনোনয়ন দেন প্রধানমন্ত্রী। তিনি আমাকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। তিনি চাইলে তাকে কি না বলা যায়?

আরও পড়তে পারেন: পুলিশ বলছে ‘ছিনতাই হয় না’

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন