গুপ্তহত্যা বন্ধ করতে খালেদার প্রতি ফারুকের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ২১:৪০আপডেট : ১৯ জুন ২০১৬, ২১:৪৯

ফারুক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুপ্তহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের (একাংশ) সভাপতি চিত্রনায়ক ফারুক।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ ১৬টি সংগঠন আয়োজিত ‘বিএনপি-জামায়াত-শিবির- জঙ্গিবাদের ছত্রছায়ায় সংখ্যালঘুদের গুপ্তহত্যা ও দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
তিনি খালেদা জিয়ায় উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে আমরা আপনাকে ঘৃণা করতে বাধ্য হই। তাই আপনাকে বলতে চাই, এসব বন্ধ করুন।’
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টার্গেট করে তারা একে একে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানকে হত্যা করছে। আর হত্যার পর তারা মসজিদে বসে জিকির করছেন।’
সংখ্যালঘু বিষয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘু কাকে বলে? এদেশে কোনও সংখ্যালঘু নাই। কারণ আমাদের সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, এদেশ অসাম্প্রদায়িক দেশ।’
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এদেশে শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্ত মনের মানুষকে হত্যা করা হয়েছে। তাই দেশের জনগণকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজকের এই মানববন্ধন কেন? আমরা বুকভরা কষ্ট নিয়ে রাস্তায় নেমেছি। কারণ বহুবছর ধরে এদেশে গুপ্তহত্যা চলছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমরা রাস্তায় নেমেছি। আর আপনারা জানেন, কারা এই গুপ্তহত্যা করছে।’

মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ন্যাপ (ভাসানী), বাংলার মুখ, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক দল, বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড, আওয়ামী সাংস্কৃতিক জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

/এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের