খালেদা জিয়া রোজার পবিত্রতা নষ্ট করছেন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ১৮:০৫আপডেট : ২৪ জুন ২০১৬, ১৮:১৬
মাহবুবউল আলম হানিফ

খালেদা জিয়া গুপ্তহত্যাকারীদের রক্ষার করার জন্য নানা সময় নানা মিথ্যচার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন। মিথ্যাচার করে রোজার মাসের পবিত্রতা নষ্ট করছেন। শুক্রবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া যে প্তহত্যাকারীদের রক্ষা করছেন, সেটা প্রমাণিত। তার মুখে দেশপ্রেমের কথা মানায় না। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন মানুষ দেখেছে তার দেশপ্রেম। খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার যে দায়িত্বশীল কথা বলার কথা, তা তিনি বলছেন না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা তাদের (রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ) আশ্বস্ত করেছি, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। গুপ্তহত্যা বা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য একটাই, সরকারকে অস্থিতিশীল করা। এরা কারা, দু-একজন ধরার পড়ার পরই সেটা পরিষ্কার হয়ে গেছে। একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামায়াত চক্র মিলেই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

আরও পড়তে পারেন: জঙ্গিবাদের উৎস খুঁজতে কাউন্টার টেররিজমের দিকেই মনোযোগ পুলিশের

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম