আপনারা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ২০:০৮আপডেট : ০৯ জুলাই ২০১৬, ২০:১৭

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদ ও সন্ত্রাস বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্‌বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, অতীতে আমার বেগম খালেদা জিয়ার আগুন সন্ত্রাস বন্ধ করতে পেরেছি। আপনারা শেখ হাসিনার প্রতি অস্থা রাখুন। এখনও এই ধরনের হামলা প্রতিহত করতে পারব। হয়তো সাময়িক একটু কষ্ট হতে পারে। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
গুলশান ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার এবং দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসহ আলেমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, তথ্যমন্ত্রী বলেন, সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে দেশ ও দেশের সংস্কৃতিকে আমরা রক্ষা করতে পারব। এটা শুধু সরকারের একার কাজ নয়, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, সংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, মামননুর রশিদ ও চিত্র নায়ক ফারুক,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, উদীচীর নেতা মাহমুদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

আগামী ১১ জুলাইয়ের সমাবেশ সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্‌বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ওই দিন আপনারা জাতীয় পতাকা হাতে শহীদ মিনারে আসবেন, লক্ষাধিক মানুষের প্রতিরোধ সমাবেশ করে বিশ্বকে দেখিয়ে দিন যে, বাংলার মানুষ সন্ত্রাসী ও জঙ্গিদের এসব সমর্থন করে না। সবাই সপরিবারে আসবেন। তিনি বলেন, ভয়কে জয় করেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি-জঙ্গিদের প্রতিহত করার ডাক দিয়েছেন। জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় তার হাতকে শক্তিশালী করবেন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে বিজয়ী হব।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আমরা যদি জনগণের কাছে উন্নয়ন এবং গণতন্ত্র নিয়ে কাছাকাছি যেতে পারি তাহলেই আমরা সফল হব।

মতিয়া চৌধুরী বলেন, জনগণ জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। সরকারই জনগণের শক্তিতে বলীয়ান হয়েই জঙ্গি-সন্ত্রাসবাদ রুখবে, রুখেছে। জঙ্গিবাদেও কোন স্থান বাংলার মাটিতে হবে না।

মাহবুবউল আলম হানিফ বলেন, মানবতাবিরাধী অপরাধীদের বিচারের বিরুদ্ধে যে চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছিল, আমরা তা কঠোর হস্তে দমন করেছি। এরপর শুরু হয় গুপ্তহত্যা। এটাও আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে বন্ধ করব।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ বন্ধের কারণে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাচ্ছে দাবি করে মামুনুর রশীদ বলেন, এই যে গুলশান-উত্তরায় কোনও সিনেমা হল নেই, একটা থিয়েটার নেই। এটা কেন? এটাও আপনাদের ভাবতে হবে? আর কারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাচ্ছে এটা সবাই জানি। কিন্তু আমাদের চুপ করে গেলে চলবে না। তাহলে এই ষড়যন্ত্র আরও বেড়ে যাবে।

প্রেসক্লাবে সভাপতি শফিকুর রহমান বলেন, জঙ্গিবাদের চারা রোপণ করেছিলেন জিয়াউর রহমান। এরশাদ সাহেব সেটাকে নার্সিং করেছেন। খালেদা জিয়া তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন।

শহীদ জায়া শ্যামলী নাসরিন বলেন, গুলশান ও শোকালিয়ার ঘটনার মধ্য দিয়ে আমরা একাত্তর সালের মুক্তিযুদ্ধের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। একাত্তরের খুনিরা এভাবেই আমাদের ওপর বর্বর হামলা চালিয়েছিল। আর এবার খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত মরণকামড় দেওয়ার চেষ্টা করছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, আমাকে একটি বুলেট তাড়া করছে। আর এখন আমাদের প্রত্যেকটি একটি করে জঙ্গিবাদের বুলেট তাড়া করছে।

আরও পড়তে পারেন: জামায়াত-শিবির আইএসের প্রক্সি দিচ্ছে: ফরীদ উদ্দীন মাসঊদ

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম