গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার দিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাকিস্তান থেকে টেলিফোন করা হয়েছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার ১৪ দলীয় জোটের আয়োজনে জঙ্গি সন্ত্রাস বিরোধী সমাবেশে এ দাবি করেন হানিফ। জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় ১৪ দলীয় জোটের নেতারা বক্তৃতা করেন।
তিনি বলেন, তারেক রহমানের কর্মচারী পরিচয়ে খালেদা জিয়াকে গুলশান হামলার দিন পাকিস্তান ও লন্ডন থেকে টেলিফোন করা হয়। এতে এই ঘটনার সঙ্গে খালেদা জিয়ার সম্পৃক্ততা কি প্রমাণ হয় না?
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্য আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তিনি প্রথম দিন জাতীয় ঐকের কথা বললেন। দুই দিন পর বললেন, এই সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে।
হানিফ প্রশ্ন ছুড়ে বলেন, তাহলে কি আপনার নির্দেশে এই হামলা? নির্বাচন দিয়ে আপনি কিভাবে সন্ত্রাস বন্ধ করবেন?
/পিএইচসি/টিএন/আপ-এনএস/
আরও পড়ুন: গওহর রিজভীর সঙ্গে বৈঠকে নিশা








