দেশের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৯:৩৬আপডেট : ১১ আগস্ট ২০১৬, ১৯:৪৪

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ‘যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কোনও বিদেশি শক্তির করুণা নিয়ে নয়। কোনও নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা আসে নাই, আমরা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি।’
এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে ধানমন্ডির ৩২ নম্বরের সামনের সড়কে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে মদদ দেন, যারা হত্যাকারীদের জন্য মায়াকান্না করেন। তারা বাংলাদেশকে কখনও স্বীকার করে নাই, ভবিষ্যতেও স্বীকার করবে না।’
‘জঙ্গি-সন্ত্রাসীদের স্থান বাংলার মাটিতে হবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘শেখ হাসিনা কোনও প্রতিশ্রুতি দিলে তা তিনি লঙ্ঘন করেন না। তাই কোনও সন্ত্রাসী-জঙ্গি সরকারের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোন মূল্যে তাদের বাংলার মাটিতে প্রতিহত করা হবে।’

গুলশান হলি আর্টিজানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় মায়াকান্না করেন তাদের অনুরোধ করব তারা সৌদি আরব, সিরিয়া বা ইরাক চলে যান। সেখানে শান্তিতে বসবাস করতে পারবেন। গুলশানের একটি ছোট ঘটনা। তিলকে তাল বানানো হলো।’

গুলশান হামলার পর অপারেশেন ‘থান্ডারবোল্ট’-এ জঙ্গিদের নিহত হওয়ার বিষয়ে আশরাফ বলেন, ‘আমি টক শো দেখি, নিয়মিত পত্রিকা পড়ি। কিছু মানুষের চরিত্র দেখে মাঝে মাঝে লজ্জা লাগে। তারা বলে, কেনও গুলশান হলি আর্টিজানে হামলা হলো? কেনও সেখানে নিরীহ মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারলাম না? কেনও হামলাকারীদের মারা হলো?  হামলাকারীদের মানবাধিকার নিয়ে কথা বলা হয়। আমি বলতে চাই, যারা হত্যাকারী তাদের প্রতি মানবতা কিসের? এ ধরণের দ্বৈতনীতির চরিত্র থাকলে কখনও বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছুতে পারবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার। শোক দিবসের আলোচনা সভায় সংগঠনের নেতারা ছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

/পিএইচসি/এনএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি