খালেদা জিয়া জঙ্গিবাদের নাটের গুরু: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬

হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতেই স্পষ্ট হয়ে যায় তিনিই জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তিনিই নাটের গুরু। তাকে জিজ্ঞাসাবাদ করলেই জঙ্গিবাদের মূল উদ্ঘাটন হবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সংগঠক মো. গোলাম কবির ভূইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই আলোচনার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির এই মুমুর্ষু অবস্থা দেখে আমাদের বড় কষ্ট হয়। আমরা চাই বিএনপি আবার ঘুরে দাঁড়াক। খালেদা পদত্যাগ করে নতুন নেতৃত্ব সৃষ্টি করুক। কেননা, খালেদার ভুল নেতৃত্বের কারণেই আজকে বিএনপির এই করুণ অবস্থা।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার দেওয়া জঙ্গিবাদের বক্তব্য তুলে ধরে  তিনি বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতেই স্পষ্ট হয় তিনিই জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তিনিই নাটের গুরু। তাকে জিজ্ঞাসাবাদ করতে তিনি সরকারের প্রতি  আহ্বান জানান।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিএনপির নেত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে সাবেক এই পরিবেশমন্ত্রী বলেন, কোনও পশু-পাখি বিশেষজ্ঞ রামপাল নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি। সেখানে খালেদা জিয়া ভুল তথ্য দিয়ে আজকে ‘পরিবেশ বিশেষজ্ঞ’ হয়ে গেছেন।

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্দোলন করা কিছু মানুষের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন,  যারা রাষ্ট্র বিজ্ঞান ও আইন নিয়ে পড়েছেন তারা আজ পরিবেশ বিশেষজ্ঞ হয়ে গেছেন। এটাই বিপত্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, জাতিসংঘের সাবেক প্রতিনিধি ড.এ কে এম আব্দুল মোমেন, অধ্যাপক শাহাজান আলম সাজু প্রমুখ।

/এসআইএস/এমএসএম/আপ-এনএস/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী