রংপুরের কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেবেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৭:৫৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৭:৫৭

সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে দলের জাতীয় সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-কমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, ‘রংপুর জেলা আওয়ামী লীগের কাছ থেকে কাউন্সিলদের যে তালিকা পাঠানো হয়েছে তাতে সজীব ওয়াজেদ জয়ের নাম আছে। আগামী কাউন্সিলে রংপুরের কাউন্সিলর হিসেবেই তিনি সম্মেলনে যোগ দেবেন।’
জাতীয় সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনের দুটি দিক থাকে। তার একটি হচ্ছে ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে দেশ পরিচালনার রুপকল্প থাকবে। এতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা থাকবে। আর এটা হবে আওয়ামী লীগের নেতৃত্বেই।’
হানিফ আরও জানান, ঘোষণাপত্রে সরকারের উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরা হবে। সম্মেলনের আরেকটি দিক হল নেতৃত্ব নির্বাচন। সম্মেলনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলদের ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী