নার্গিসের অবস্থা এখনও অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৩:৫৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:২৪

খাদিজা বেগম নার্গিস ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার বাবা মাসুক মিয়া। বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার বেলার ১২টার দিকে তিনি জানান, ‘৭২ ঘন্টা পার হলে পরিস্থিতি বোঝা যাবে।’
তিনি জানান, ‘নার্গিসের চাচারা  উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা বলেছেন। ৭২ ঘণ্টা পার হলে আমরা সিদ্ধান্ত নেবো দেশের বাইরে নেওয়া হবে কিনা।’
এদিকে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব না।
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেটের এমসি  কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।
/সিএ/এফএস/ এপিএইচ/ 

আরও পড়ুন:

আদালতে দায় স্বীকার: নার্গিসকে কোপাতে আড়াইশ’ টাকায় চাপাতি কেনে বদরুল  

মেয়েটি ফিরে আসুক

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় নার্গিস

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি