গোপন শত্রুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৭:০২আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:০৫

ওবায়দুল কাদের আওয়ামী লীগের এখন প্রকাশ্য শত্রু না থাকলেও গোপন শত্রু রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা মনে করার কারণ নেই আমাদের গোপন শত্রুরা তৎপরতা বন্ধ করে চুপচাপ বসে আছে। সম্মেলনকে সামনে রেখে গোপন শত্রুদের ব্যাপারে সর্তক থাকতে হবে।’ শনিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এ বর্ণাঢ্য আয়োজন সম্মেলন সুন্দরভাবে শেষ হোক, এটা কি তারা চাইবে? আমি সবাইকে বলব, এ গোপন শত্রু ও সাম্প্রদায়িক উগ্রবাদের ব্যাপারে সর্তক থাকতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, ‘ভারতের ওপর হতাশ হয়ে বিএনপি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিএনপি মনে করছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। জনগণের প্রতি তাদের কোনও আস্থা নেই। শেখ হাসিনার সরকারের সব কর্মকাণ্ড হচ্ছে এ দেশের জনগণের ওপর নির্ভর করে পরিচালিত।’
১২ অক্টোবরের মধ্যে দলের ব্যানার ও বিলবোর্ড ছাড়া বাকিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন সংক্রান্ত তোরণ, দেয়াললিখন, পোস্টার, বিলবোর্ড ও ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং প্রয়াত জাতীয় নেতা ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।’ তিনি বলেন, ‘সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাকে শাস্তি পেতে হবে। দল করলে দলের নিয়ম মানতে হবে।’
মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব মির্জা আজম, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের