আ. লীগের সম্মেলন সব সময় বিশাল হয়: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৯:২৯আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৯:৩২

সৈয়দ আশরাফুল ইসলাম দলের জাতীয় সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন সব সময় বিশাল হয়। এটা সারা জাতিকে নাড়া দেয়। এবার আমরা আরও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’ বুধবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলে আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল। আশা করি, এবারের সম্মেলনও ঐতিহাসিক হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন, এ সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সুতরাং আওয়ামী লীগের সম্মেলন ও শি জিনপিংয়ের সফর—দুটি বিষয় নিয়ে আমরা সবাই ব্যস্ত।’

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মাধ্যমে যে কমিটি নির্বাচিত হবে, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত থাকবে। আশা করি, ওই নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত হবেন। কারণ, শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনের যে বিলবোর্ড লাগানো হবে, তাতে জাতির পিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিতে হবে। কোনও নেতা নিজের ছবি দিতে পারবেন না। আমি মনে করি, এর কারণে ঢাকা শহর অনেক সুন্দর হয়ে যাবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম