শেখ হাসিনাকে আজীবন আ. লীগ সভাপতি হিসেবে দেখতে চান নেতারা

পাভের হায়দার চৌধুরী
১৫ অক্টোবর ২০১৬, ২৩:৪৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২৩:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগের সভাপতির পদে না থাকার ইচ্ছা প্রকাশ করে যে বক্তব্য দিয়েছেন, তার বিরোধিতা করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা শেখ হাসিনাকে আজীবন দলীয় সভাপতি হিসেবে দেখতে চান বলে জোর দাবি জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের জাতীয় কমিটির এক বৈঠকে এ দাবি জানান।

বৈঠকে জাতীয় কমিটির সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার উদ্দেশে বলেন, আপনি পদ ছাড়তে চাইলেও আপনাকে আমরা ছাড়ব না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আগ পর্যন্ত আপনাকে আওয়ামী লীগের সভাপতির পদে থাকতে হবে।

সিলেট মহানগর জাতীয় কমিটির নেতা মোহাম্মদ সানোয়ার বলেন, ‘আওয়ামী লীগের দুর্দিনে আপনি দলের হাল ধরেছেন। আমি অনুরোধ করব, যতদিন বাংলাদেশে অভাব অনটন থাকবে, দুঃখ-দুর্দশা থাকবে, ততদিন আপনাকে এই দলের নেতৃত্ব দিয়ে যেতে হবে। অন্য কারও হাতে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর্যায়ে আওয়ামী লীগ এখনও আসেনি। আজীবন আপনাকে এ দায়িত্ব পালন করতে হবে।’

খুলনা জেলার জাতীয় কমিটির সদস্য চিশতি সোহরাব হোসেন বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) আপনি দলের না থাকতে চাইতেই পারেন। আমাদেরও অধিকার আছে আপনাকে ধরে রাখার। আপনার শেখ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আওয়ামী লীগ আপনার হাতেই নিরাপদ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও তার আদর্শ বাস্তবায়ন করার মতো আপনার বিকল্প লোক আওয়ামী লীগে এখনও তৈরি হয়নি।’

৮৪ বছর বয়স্ক এই নেতা দাবি করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশ ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার। একইসঙ্গে তিনি মানবতাবিরোধী অপরাধীদেরও বিচার অব্যাহত রাখার দাবি করেন।  

পঞ্চগড়ের জাতীয় কমিটির সদস্য মনিরুল কাদের বলেন, ‘দলের পদ আপনি ছাড়তে চাইলেও আপনাকে আমরা ছাড়ব না। আপনাকেই নেতৃত্ব দিয়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে আওয়ামী লীগকে। দলকে আরও সুসংঘটিত আরও গতিশীল করতে আপনার নেতৃত্বের বিকল্প এখনও গড়ে ওঠেনি। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে আপনাকে প্রয়োজন রয়েছে।’

বৈঠকে একে একে জাতীয় কমিটির অন্য নেতারাও একই বক্তব্য রাখেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আর কত দায়িত্ব পালন করব।’

/পিএইচসি/এমডিপি/এমএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে