বিএনপি-জামায়াতের চক্রান্তে নাসিরনগরের হামলা: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৭:৫৫

মাহবুব উল আলম হানিফ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বিএনপি-জামায়াতের গভীর চক্রান্তের ফসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘বিগত আট বছরে জননেত্রীর সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।’শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু করার জন্য একাত্তরের প্রেতাত্মা বিএনপি মাঠে নেমেছে। বিএনপি সেখানে টিম পাঠিয়ে কর্মসূচি দিয়েছে। ’ তিনি বলেন, ‘আজ বিএনপি নেতা হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন। এই সেই হাফিজ উদ্দিন যার এলাকা ভোলায় বিএনপি ক্ষমতা থাকাকালে ২৮ দিন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করা হয়েছিল।’
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য বি এম রিয়াজুল কবীর কাওসার, গোলাম রব্বানি চিনু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, রেমন্ড আরেং প্রমুখ।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের