শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে: সাহারা খাতুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৬, ১৬:১৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:১৭

সাহারা খাতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য বিমোচনে আমরা অনেক দূর এগিয়েছি। তার নির্দেশনা অনুযায়ী সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ও দৈনিক নবচেতনা পত্রিকার যৌথ উদ্যোগে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, ‘সাধারণ মানুষের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তিনি দারিদ্র্যপীড়িত দেশকে পেছনে ফেলে সচ্ছল একটি দেশের সপ্ন দেখেছিলেন, কিন্তু সে স্বপ্ন তিনি আর পূরণ করতে পারেনি। তবে তার উত্তরসূরি হয়ে ঠিকই আমাদের প্রধানমন্ত্রী মুজিব কন্যা সেই সোনার বাংলা গড়ে তুলছেন।’
অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন স্বার্বভৌমত্ব বাংলাদেশ তৈরি হতো না। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।’
এ সময় দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্‌বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সদস্য মাজমুন নাহার বেবী, ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি আলহাজ মো. নাজিম উদ্দীন, ওমর ফারুক, দৈনিক নবচেতনার নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী