মন্ত্রী ছায়েদুল হকের সামান্যতম দোষ খুঁজে পাইনি: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ২০:০২আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২০:১১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নাসিরনগরের ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের সামান্যতম দোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম, এলাকা পরিদর্শন করেছি। তার কোনও দোষ খুঁজে পাইনি।’ সোমবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউড মিলনায়তনে ‘দক্ষ বাংলাদেশ গড়তে রাজনৈতিক অঙ্গীকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান একসঙ্গে সববাস করছে, ভবিষ্যতেও করবে। এজন্য সবাই মিলে সরকারকে সহযোগিতা করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা বরদাস্ত করা হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে মন্দির হামলার কথা বলা হয়েছে, সেই মন্দির নির্মাণের সময় ছায়েদুল হক সহযোগিতা করেছেন। সেখানে ৪০ ভাগের বেশি সংখ্যালঘুদের ভোট রয়েছে। ছায়েদুল হক সহজ-সরল মানুষ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা করে সব আন্দোলনে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। সরকারকে বিব্রত করার জন্য এটা করা হচ্ছে। তাই সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

গণ-প্রকৌশল দিবস ও আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের