‘পাকিস্তান পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:০২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:০৫

ওবায়দুল কাদের

একাত্তরে যাদের পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই পাকিস্তান কেবল পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আজকে নির্দ্বিধায় বলতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ফেলা আসা বছরে আমাদের উন্নয়ন ও অর্জন অনেক অনেক বেশি। আজকে গর্ব করে বলছি, বঙ্গবন্ধু তুমি এ দেশ স্বাধীন করে ভুল করোনি। বঙ্গবন্ধু তোমার স্বপ্নের বাংলাদেশ আজ কেবল এগিয়ে যাচ্ছে। আর তোমার নেতৃত্বে একাত্তরে যাদের পরাজিত করেছি, তারা কেবল পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান পিছিয়ে যাচ্ছে আর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিজয় দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলা আমাদের সাময়িকভাবে বিচলিত করেছিল। কিন্তু দিশেহারা করতে পারেনি। তবে ফেলে আসা বছরে আমাদের উন্নয়ন ও অর্জন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাসের শেষ দিনে আমাদের শপথ হবে, এই দুটি ট্র্যাজেডি থেকে বের হয়ে আসবো। জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে উগ্রবাদীদের প্রতিরোধ করে পরাজিত করবো। বিপদ এখনও যায়নি। নতুন বছরের জন্য এই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। আমাদের বিজয়কে সুসংহত করতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদও আমাদের বিজয়ের পথে বাধা। এই বাধাও অতিক্রম করে আমাদের পুরোপুরি বিজয়ী হতে হবে। এটাই হবে, আমাদের আজকের শিক্ষা-দীক্ষা।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা এখন সব জায়গায় ব্যর্থ। আন্দোলনে ব্যর্থ, ব্যর্থ নির্বাচনে। সর্বশেষ প্রমাণ নারায়ণগঞ্জ। ব্যর্থ লোক শুধু নালিশ করে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি।’

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী। আলোচনা সভা পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী