শেখ হাসিনা হাজার গুণ বেশি শক্তিশালী: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০৬

ওবায়দুল কাদের ১৯৮১ সালের শেখ হাসিনা আর ২০১৬ সালের শেখ হাসিনা এক নয়। তিনি এখন হাজার গুণ বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘চিন্তা, মননশীলতা ও দক্ষতার জন্য আজ শেখ হাসিনা দেশে বিদেশে জনপ্রিয়। তার এ জনপ্রিয়তার জন্যই একটি মতলবি মহল তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চলছে। বিমানে যান্ত্রিক ত্রুটি বিশতম ষড়যন্ত্র। কিন্তু এসব ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঠেকানো যাবে না।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে সেতুমন্ত্রী বলেন, ‘দলের মধ্যে কেউ বিপথগামী হলে সংশোধন করা হবে, সংশোধন করা সম্ভব না হলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। গুটিকয়েক কর্মীর জন্য শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চতা দলের চেয়ে বেশি।’
তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। কোনওভাবে মনে করার কারণ নেই যে, তারা শেষ হয়ে গেছে। কিন্তু তারা প্রতিনিয়ত ডালপালা গজাচ্ছে। এর প্রমাণ হলি আর্টিজানের পর কল্যাণপুর ও আশকোনার ঘটনা। সুতরাং পুলিশি এই অভিযানে সন্তুষ্ট না থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সমাবেশ চলাকালে সাধারণ জনগণের চলার পথে যেন কোনও বিঘ্ন না ঘটে সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কিছু করা যাবে না। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পুরো ঢাকার রাজপথ সোহরাওয়ার্দীর মোহনায় মিশে যাবে এটা যেমন সত্যি, তেমনি শৃঙ্খলার বিষয়টাও স্মরণকালের স্মরণীয় হবে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি