কোথায় ছিল মারজান?

আমানুর রহমান রনি
০৬ জানুয়ারি ২০১৭, ১২:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০৬

জঙ্গি মারজান

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সহযোগী সাদ্দামসহ নব্য জেএমবির সামরিক কমান্ডার ও গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান (২৩) নিহত হওয়ার পর এখন আলোচনা চলছে তার অবস্থান নিয়ে। সে এতদিন আসলে কোথায় ছিল? পুলিশের একটি সূত্র জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমাগত জঙ্গি আস্তানায় অভিযানের পর বিচ্ছিন্ন হয়ে পরে নব্য জেএমবির গ্রুপটি। রাজধানী ও এর পাশ্ববর্তী জেলাগুলোর মধ্যে দ্রুত আস্তানা পরিবর্তন করে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার মহিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে কোথায় ছিল তা এখনও আমরা নিশ্চিত না। তবে আমাদের কাছে খবর ছিল মারজান মোহাম্মদপুর এলাকা থেকে যাবে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে অবস্থান নেই।’

বন্দুকযুদ্ধে নিহত আরেক জঙ্গি সাদ্দাম জাপানি নাগরিক হত্যা মামলার আসামি। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। সে কোথায় ছিল তা জানার চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিটিটিসির সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েবাজার এলাকায় বন্দুকযুদ্ধে মারজান ও তার সহযোগী সাদ্দাম নিহত হয়। তাদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন:

‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির সামরিক কমান্ডার মারজান নিহত

সাদ্দাম ছিল উত্তরবঙ্গে নব্য জেএমবির প্রধান: স্বরাষ্ট্রমন্ত্রী

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী