'আমরা তো মানুষ, ফেরেশতা নই'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৪:১৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:২১

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত ২৬ বছরে যে উন্নয়ন হয়নি গত তিনবছরে সেই উন্নয়ন হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। আমাদের প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি। তবে আমরা তো মানুষ, ফেরেশতা নই; ব্যর্থতা তো থাকবেই।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ এ অনু্ষ্ঠানের আয়োজন করে।

সারাদেশের নেতাকর্মীদের শীত বস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, 'টাকা নয়, শীতবস্ত্র দিয়ে এইসব দরিদ্র মানুষের সহায়তা করা হোক।'

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিলে অনুমতি ছাড়াই সেখানে সমাবেশ করবেন বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী যে কথা বলেছেন তার জবাবে কাদের বলেন, ‘তিন বছরে যারা আন্দোলনে থাকতে পারেনি তাদের মুখে এসব কথা রূপকথার রাজ্যের রঙিন খোয়াবের মতো। এসব দেখে লাভ নেই।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) এর সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ নেতারা।

/পিএইচসি/এফএস/

আরও পড়ুন- 


রাষ্ট্রপতির চিঠির অপেক্ষায় আরও অনেক দল

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম