রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ২১:১৩আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২১:১৯



ছাত্রলীগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় এলাকায় ব্যবসায়ী ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় রিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারির মালিক ও পার্কের মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মাজেদুল ইসলাম বাবলু বলেন, ‘ছাত্রলীগ সভাপতি শিশির এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকার করায় দলবল নিয়ে এসে দোকানে তাণ্ডব চালান তারা। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।’
এ প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এস আই শাহীন জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করেছি। ঘটনা তদন্তে কেন্দ্র থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছাবে। তাদের রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 আরও পড়ুন: রংপুরে ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষ, পাঁচ সাংবাদিকসহ আহত ৩০
ইএইচএস /এমএনএইচ/

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী