আবারও যুব মহিলা লীগের সভাপতি নাজমা, সা.সম্পাদক অপু উকিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ১৬:৪০আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:৪০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন। শনিবার (১১ মার্চ) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুব মহিলা লীগের সম্মেলনে শেখ হাসিনা, পাশে নাজমা আক্তার ও অপু উকিল (ছবি: ফোকাস বাংলা) সম্মেলনে সভাপতি হিসেবে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিলের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নতুন কমিটিকে নির্দেশ দেন তিনি। এর আগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সাবিনা আক্তার তুহিনকে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও তাহেরা খাতুন লুৎফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দক্ষিণের সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন ঝুমা এবং সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে নীলুফা রহমানকে।

যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘যারা কিছু আদায় করতে পারেনি, তারাই এখন ভারত বিরোধী কথা বলছে’

/পিএইচসি/এমও/জেএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের