তিন মেয়রকে বহিষ্কার স্বাভাবিক ঘটনা: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ২০:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২০:৪৩

ওবায়দুল কাদের (ফাইল ছবি) একইদিনে তিন মেয়রকে বহিষ্কারের ঘটনা রাজনীতিতে একটি স্বভাবিক ঘটনা, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের নতুন একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই কার্যালয় থেকেই দলের আগামী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্তের ঘটনা ভাবমূর্তি ক্ষুন্ন বা বিব্রত হওয়ার মতো কোনও ঘটনা নয়। আমি আগেও বলেছি বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রী বা হাইকমান্ড জানতেন না। একটা মন্ত্রণালয়ের কোনও সিদ্ধান্ত থাকতেই পারে, এটা সেই মন্ত্রণালয়ের ব্যাপার, তারাই এর জবাব দেবেন।’ বিব্রত বা ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কথা মনে হলে দল সামনে এগোবে না, দল পেছনেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
আগাম নির্বাচনের সম্ভাবনার বিষয়ে দলের এই সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংসদের মেয়াদ ২০১৯ সালের ১২ জানুয়রি পর্যন্ত। এর পূর্ববর্তী অথবা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এটা সংবিধানেই বলা আছে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জিতে বিএনপি মনে করছে, তারা সারা দেশ জয় করে ফেলেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জয় শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, কুমিল্লা দিয়ে নয়। কুমিল্লায় আমাদের প্রধান লক্ষ্য ছিলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটা করতে পেরছি। আমাদের দলে কিছু বিশৃঙ্খলা ছিলো, সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মধ্য দিয়ে দলে যে নেতৃত্ব এসেছে তাতে করে দলীয় নেতাকর্মী, এমনকি জনগণের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, বলেও জানান তিনি।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের