আগামী নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি তথ্যসন্ত্রাস করছে: খালিদ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ২০:২০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:২২

 খালিদ মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত) আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধী একটি মহল দেশে তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে বিএনপি তথ্যসন্ত্রাস করছে। বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতায় ব্যঘাত ঘটাতে ৫ জানুয়ারির আগে-পরে যে অগ্নিসন্ত্রাস করেছিল, আবারও দলটি সেদিকে যেতে পারে।’ বৃহস্পতিবার জেলার বোচাগঞ্জে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ—টিআর প্রকল্পের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে স্বাধীনতাবিরোধী একটি মহল দেশে তথ্যসন্ত্রাসসহ গভীর ষড়যন্ত্র করছে।’ তাই আগামী নির্বাচন যেন অর্থবহ হয়, এ ব্যাপারে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তি দেখে বিএনপি আজ দিশেহারা। তারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিনিয়ত মিথ্যার বেসাতি ছড়াচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যেতে যা যা করা দরকার, বর্তমান সরকার তাই করে যাচ্ছে। আওয়ামী লীগ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব দেয়; কারণ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে।’ দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৪টি প্রকল্পে টিআরের ৯ লাখ ৯০ হাজার  টাকা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ৬২ জন নৃ-তাত্ত্বিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিরতণ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

ইএইচএস / এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে