সিরাজগঞ্জের আ. লীগ নেতাদের সঙ্গে বৈঠকে দ্বন্দ্ব নিরসনের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৭, ২২:৪৩আপডেট : ০৮ জুন ২০১৭, ২২:৪৩

আওয়ামী লীগ তৃণমূলের দ্বন্দ্ব নিরসনে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেব বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বৈঠকে জেলার তাড়াশের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল হক এবং স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনের তাগাদা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে সিরাজগঞ্জ সদর, সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলায় কমিটি গঠনের নির্দেশনা দেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত বছরের অক্টোবরে উপজেলা পরিষদ কার্যালয়ে আবদুল হকসহ দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামলার শিকার হন। হক ও তার সমর্থকরা এ ঘটনায় সংসদ সদস্য মিলন ও তার অনুসারীদের দায়ী করেন। মিলন বিষয়টি অস্বীকার করলেও তা মামলা পর্যন্ত গড়ায়। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগ ও এমপির বিরোধ আরও প্রকাশ্য হয়।

বৈঠকের বিষয়টি স্বীকার করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তৃণমূলের যেখানেই সমস্যা চিহ্নিত হচ্ছে তাদেরকে কোন্দল মেটানোর তাগাদা দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি।’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কতগুলো কমিটি হয়নি তা নিয়ে আলোচনা হয়েছে। যেমন উল্লাপাড়ার আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হয়েছে, এখনও কমিটি হয়নি। সিরাজগঞ্জ শহর ও সদর থানা কমিটি হয়নি- তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাড়াশের স্থানীয় এমপির সঙ্গে দলের সাংগঠনিক কিছু সমস্যা আছে সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী