আ. লীগকে আবারও দেশসেবার সুযোগ দিন: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ১২:৩৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১২:৫৩

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)
আওয়ামী লীগকে আবারও সরকার গঠনের মাধ্যমে দেশ ও জনগণের সেবার করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১১তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করতে হবে। দেশবাসীকে বলবো, আওয়ামী লীগকে আবারও দেশসেবা করার সুযোগ দিন।’

আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন,  ‘দেশ এগিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে, জাতি যেন তা মনে রাখে। বারবার আওয়ামী লীগই যেন দেশসেবার সুযোগ পায়।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, দেশে শাসনতন্ত্র দিয়েছে। এ দেশের যা কিছু অর্জন আওয়ামী লীগই তা এনে দিয়েছে।’ ধানমন্ডি ৩২ এ শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের শ্রদ্ধা (ছবি: ফোকাস বাংলা)

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ নেতাকর্মীদের গড়ে উঠার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন। দেশ ও মানুষের সেবা করুন। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। তার আগেই আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। কিন্তু আমি জানি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও তাদের দালালদের অভাব নেই। আওয়ামী লীগের অগনিত নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

এর আগে আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলীয় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এআর/এফএস/ 

আরও পড়ুন- 


আ. লীগের ৬৮ বছর: নির্ঝঞ্ঝাট ছিল না পথ চলা

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী