আওয়ামী লীগের বিজয় ঠেকাতে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:০৮

ওবায়দুল কাদের সরকার ও আওয়ামী লীগের নামে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করছে। আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশিত বিজয় ঠেকাতেই তাদের এই মিথ্যাচার।’ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে ধানমন্ডিতে আ.লীগের সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রীর ভাষ্য, ‘বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, আবার ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে, সেজন্য ইদানীং তাদের মধ্যে ভারত প্রীতি দেখা যাছে। ভেতরের কথা বলতে চাই না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনও বিদেশি শক্তির প্রতি আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ১৫ জুলাই লন্ডন সফরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে তিনি সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে জানিয়েছে তার দল। এ প্রসঙ্গ ধরে সেতুমন্ত্রী বলেছেন, ‘তাদের ভিশন ২০৩০ ঘোষণাও শুনেছি। তার কাছ থেকে এবার সহায়ক সরকারের বিষয়েও শুনবো। সবারই সবকিছু বলার স্বাধীনতা আছে।’
এদিকে ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২৬ জুলাই। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উত্তর হলো— ‘দেশে এখন বিশেষ পরিস্থিতি (বন্যা) বিরাজ করছে। এ কারণে কার্যকমিটির সভায় অনুমোদন নিয়ে দলের জাতীয় সম্মেলনের তারিখ পেছানো হয়েছিল। এটুকু বলতে পারি, খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি, ছাত্রলীগের সম্মেলন কবে হবে শিগগিরই আপনারা তা জানতে পারবেন। ছাত্রলীগ আমাদের ভ্রাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? আর এটা উচিতও নয়।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাম্মী আহমেদের নাম ঘোষণা করে আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতা বলে শাম্মী আহমেদকে মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।’

নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে। আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের ওপর ফোকাস রাখছি।’

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শাহীন, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমার উকিল, হাছান মাহমুদ, হাফিজুর রহমান সিরাজ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী