প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাডভোকেট সাজুকে আ. লীগ থেকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ১৯:৩৬আপডেট : ২১ জুলাই ২০১৭, ২০:১৩

 

অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়েছেন  আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট সাজুকে সাময়িক বহিষ্কারের এই নির্দেশ দেওয়া হয়। গণভবনে উপস্থিত থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দলের গঠনতন্ত্রের ৪৭ (ক) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’  

এর আগে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অংশ নিতে যাওয়া নেতারা ইউএনও তারেক সালমানের প্রসঙ্গ তোলেন। এ সময়  অ্যাডভোকেট সাজু সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। তিনি বরিশাল বিভাগের দায়িত্বে থাকা নেতাদের বলেন, ‘তার বিষয়ে খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন।’

ইউএনওর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সাজু বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কিছু লোক আওয়ামী লীগ হয়ে আমাদের দলে ঢুকে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তাই সবাইকে সাবধান হতে হবে। কাউকে দলে নেওয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত জানা উচিত। তার উদ্দেশ্য কী, সেটাও ভালো করে জানা উচিত। কারও বিষয়ে বিস্তারিত না জেনেও তাকে দলে নিয়ে পদ-পদবি পর্যন্ত দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, এগুলো যারা করছেন, তারা অমার্জনীয় অপরাধ করছেন। মনে রাখতে হবে, তারা আসেন পদ নিতে, তারা পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতিই করবেন।’

 আরও পড়ুন: বঙ্গবন্ধুর হুবহু ছবি কেউ আঁকতে পারেনি: প্রধানমন্ত্রী

‘ইউএনও সাহেব বঙ্গবন্ধুকে দেখেন নাই, সেকারণেই বিকৃত ছবি ছেপেছেন’

/পিএইচসি /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের