আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, আইন সম্পাদক রেজাউল করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৭, ২৩:৫৪আপডেট : ২১ জুলাই ২০১৭, ২৩:৫৭

আবদুল মতিন খসরু ও শ ম রেজাউল করিম ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদে রদবদল আনা হয়েছে। দলের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরুকে  দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায়  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিবর্তন আনেন। এই প্রসঙ্গে আবদুল মতিন খসরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন।’

এদিকে, বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ‘আমাকে দলের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  বর্তমান দায়িত্ব পালনের আগপর্যন্ত আবদুল মতিন খসরু ছয়বছর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য।

পেশাজীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মামলার আইনজীবী ছিলেন তিনি। ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন।

/পিএইচসি /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের