বিএনপির কাছে জনগণ কিছুই প্রত্যাশা করে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১২:০৫আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১২:১০

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি দেশের জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,‘বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পণ্ড হয়। জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখান করবে।’

ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপি নেতাদের পদে থাকার কোনও অধিকার নেই। গত সাড়ে ৮ বছরে তারা সাড়ে ৮ মিনিটও রাস্তায় থাকতে পারে নাই।’

শনিবার সকালে বনানী কবরস্থানে শেখ কামালে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন,‘এত ব্যর্থ দল তারা তাদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই ব্যর্থতা দায় নিয়ে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,খালিদ মাহমুদ চৌধুরী,সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন,বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ,ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলে অংশ নেন আওয়ামী লীগের নেতারা।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের