বিএনপির রাজনীতি করার অধিকার নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৪:৫৬আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৪:৫৬

মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের জন্য যদি জামায়াত নিষিদ্ধের দাবি উঠতে পারে তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের দল বিএনপিরও এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’
মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, ‘যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে. দেশকে এখনও পাকিস্তানি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাইছে তাদের এ দেশে রাজনীতি করার কোনও অধিকার থাকতে পারে না।’ যুবলীগের নেতাকর্মীদের আওয়ামী লীগের কাছে এ দাবি পৌঁছানোর আহ্বান করেন তিনি।
হানিফ আরও বলেন, ‘১৯৭১ সালে বিতর্কিত কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জনগণ থেকে দাবি উঠেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত যেভাবে জাতির কাছে ধিকৃত ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তারাও সমানভাবে ধিকৃত।’
হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে, কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। তার মরণোত্তর বিচারের দাবি করছি। এ বিচারের মাধ্যমে জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করে জাতিকে বিভক্ত করেছিল। এ বিভক্তি দূর করার জন্যই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, যুবনেতা কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু মঈনুল হোসেন নিখিল, ইসমাঈল চৌধুরী সম্রাটসহ আরও অনেকে।
/পিএইচসি/এআর/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম