ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৯:০৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:০৯

আওয়ামী লীগ ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে উচ্চ আদালত কিছু অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পর্যবেক্ষণ দিয়েছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। তাদের মতে, আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করা হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা দলীয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এজন্য একটি দলও গঠন করা হয়েছে। তবে পুরো রায়ের পর্যালোচনা নাকি অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ প্রত্যাহারের জন্য আবেদন করা হবে, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান আ.লীগ নেতারা। 
ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে বিএনপির বিভিন্ন সাম্প্রতিক বক্তব্যের জবাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আ.লীগের অভিযোগ, আদালতের অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণের সুযোগ নিয়ে এবং রায়ের বিকৃত ব্যাখা দিয়ে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
বিচার বিভাগকে দলমতের ঊর্ধ্বে রাখা উচিত বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু। তার ভাষ্য, ‘আপিল বিভাগের রায় নিয়ে কখনও বিতর্ক এবং রাজনীতি চলে না। রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু বিএনপি রাজনীতি করছে। তাদের কোনও রাজনৈতিক ইস্যু নেই বলে এটাকে ইস্যু বানানো হচ্ছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কতিপয় নেতারা এ রায় বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার চালাচ্ছে। রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে তারা রাজনীতি করতে চায়।’

এক প্রশ্নের জবাবে আব্দুল মতিন খসরু বলেন, ‘ষোড়শ সংধোনীর কয়েকটি পর্যবক্ষেণ আপত্তিকর। রায়ের সঙ্গে এসবের কোনও প্রাসঙ্গিকতা নেই। তবে সুপ্রিম কোর্ট আমাদের প্রতিপক্ষ নয়। কিন্তু বিএনপি ভিন্ন উদ্দেশে আমাদেরকে সুপ্রিয় কোর্টের প্রতিপক্ষ বানাতে চাচ্ছে।’ ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি।

একই সুরে কথা বলেছেন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক শ. মো. রেজাউল করিম। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য বিএনপিকে আদালতের সুওমোটো করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, ‘কার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে সে ব্যাপারে সংসদ অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে— আদালতের এ ধরনের পর্যবেক্ষণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অপ্রাসঙ্গিক। এ ধরনের মন্তব্য কাম্য ছিল না। এই অনভিপ্রেত পর্যবেক্ষণকে ইস্যু করে ও রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারা বিকৃত বক্তব্য দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়।

/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী