ষোড়শ সংশোধনীর রায়ে সংবিধানবিরোধী কিছু থাকলে মামলা করবে সরকার

পাভেল হায়দার চৌধুরী
১১ আগস্ট ২০১৭, ০২:৫৩আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৬:০০

 

আওয়ামী লীগ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ও পর্যবেক্ষণে সংবিধানবিরোধী কিছু আছে কিনা, তা  খতিয়ে দেখবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। চুলচেরা বিশ্লেষণ শেষে রায় ও আদালতের পর্যবেক্ষণে সংবিধান পরিপন্থী কিছু থাকলে সংবিধান অবমানার মামলা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আইন পেশার সঙ্গে যুক্ত দলীয় নেতাদের সুপ্রিম কোর্টের রায় নিয়ে আরও ‘স্টাডি’ করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও আইন সম্পাদক অ্যাডভোকট শ ম রেজাউল করিমকে বিষয়গুলো তদারকি করার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর নেতাদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত  আওয়ামী লীগের একাধিক নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত আওয়ামী লীগের একজন নীতি-নির্ধারণী পর্যায়ের নেতা বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী ও রাষ্ট্রপতিসহ আমরা কেউই সংবিধানের ঊর্ধ্বে নই। তাই সংবিধান স্বীকৃত সত্যকে কেউ প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের এমপিদের সমালোচনা করা গেলে অন্যদের সমালোচনা কেন করা যাবে না?’

শেখ হাসিনা বলেন, ‘আরও নতুন নতুন ষড়যন্ত্র হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখতে হবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়। আমরা সমালোচনা করব গঠনমূলক।’

সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনাকালে আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট  শ ম রেজাউল করিম বলেন, ‘মামলার রায়ের পর আপিল ডিভিশন যদি তা পেন্ডিং করে দেন, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন।’ বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, উপস্থিত নেতাদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে, এটা ধরেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এছাড়া বিএনপি নির্বাচনে না এলে অংশগ্রহণমূলক হবে না, এই ধারণাও পাল্টাতে হবে। বিএনপির একক নির্বাচন বয়কটে কিছু আসবে  যাবে না। নিবন্ধিত রাজনৈতিক দল আরও অনেক আছে।’

সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ক্ষমতায় আসব। শেখ হাসিনা এমন কিছু করেননি যে, আমরা ক্ষমতায় আসতে পারব না।’ তিনি  বলেন, ‘আমাদের এমন কিছু করা যাবে না, এমন কোনও কথাবর্তা বলা যাবে না, যাতে দলের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন।’

সভায় শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অ্যাটর্নী জেনারেল কার্যালয়ে অন্য যারা কাজ করেন, তারা আমাদের আদর্শের লোক কিনা, সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া উচিত।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে, এই বক্তব্য না রেখে আমাদের বলতে হবে, নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।’ এ সময় সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা সংবিধানে বলা আছে। সুতরাং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এই অবস্থানই জানাতে হবে।’ এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেও।

/এমএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী