আগাছা-পরগাছামুক্ত ছাত্রলীগ গড়তে হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৫:১২আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৬:১৩

ছাত্রলীগের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংগঠনের সুনামের ধারা বজায় রাখতে হবে। দল ভারি করার জন্য ছাত্রলীগে খারাপ লোক নেবে না। আগাছা, পরগাছামুক্ত ছাত্রলীগ গড়তে হবে।’ শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ছাত্রলীগের সমাবেশে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান নেই, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গুটি কয়েক খারাপ লোকের জন্য ছাত্রলীগের দুর্নাম হতে পারে না। খারাপদের বের করে দাও, এদের আমাদের প্রয়োজন নেই।’

পুলিশি হামলায় অন্ধ হওয়া সিদ্দিকুর রহমানের কথা উল্লেখ করে এসময় তিনি বলেন, ‘বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েও তরুণ সিদ্দিকের চোখের আলো আমরা রাখতে পারিনি। কিন্তু আমরা তার পরিবারের সঙ্গে আছি। আমরা সিদ্দিকের পরিবারের সঙ্গে থাকবো।’

ছাত্রলীগের জমায়েত নিয়ে কাদের বলেন, ‘আজ এই বৃষ্টি উপেক্ষা করে এত বড় জমায়েত, এতে প্রমাণ হয় তোমাদের সাহস আছে। তোমাদের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী