শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুতি চলছে আ. লীগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৭:৪১আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: সংগৃহীত) যুক্তরাষ্ট্র সফর শেষে ৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওইদিন বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত পথে পথে লোক সমাবেশের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ছাড়াও দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতিতে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করতে চায় ক্ষমতাসীন দলটি। বিশিষ্টজনদের উপস্থিতি নিশ্চিত করতে তাদের সঙ্গে ইতোমধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা সফল করতে ৩ অক্টোবর যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। এদিন দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিৃম সংগঠন ছাড়াও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই যৌথসভা অনু্ষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। ৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত একাধিক স্পটে লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করা হবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। ওইদিন তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পথে পথে লোক সমাগম ঘটবে। মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। এর প্রস্তুতি নিতে  ৩ অক্টোবর যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। বৈঠকে স্পট নির্ধারণসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘ওইদিন বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশবরেণ্য ব্যক্তিরা। আর গণভবনে উপস্থিত থাকবেন দলীয় নেতারা ছাড়াও  শিল্পী ও সাহিত্যিকরা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। সাধারণ অধিবেশনে বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের ওপর শরণার্থীদের চাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

সাধারণ অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর একটি হাসপাতালে তার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়।

 

 

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের