ইসির সংলাপে যেসব ইস্যুতে কথা বলবে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
০৫ অক্টোবর ২০১৭, ০০:১৭আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০০:২৩

 

ইসি ও আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে আওয়ামী লীগ যেসব ইস্যু তুলে ধরবে, সেগুলো নির্ধারণ করতে প্রাথমিক বৈঠক করেছে দলটি। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা বৈঠক করেছি। সংলাপে কী কী ইস্যুতে কথা বলব, প্রাথমিকভাবে সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।’

জানতে চাইলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আগে আলোচনা করা হবে। এরপর দলের কার্যনির্বাহী কমিটির সভায় আবারও আলোচনার পর ইস্যুগুলো চূড়ান্ত করাবে আওয়ামী লীগ। এর আগে আরও বৈঠক করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, সীমানা নির্ধারণ, নির্বাচনি ব্যয়-সংক্রান্ত ও নির্বাচন কমিশনের নেওয়া বিধি-বিধানের অসঙ্গতি নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা কিভাবে থাকবেন, তাদের ভূমিকা কী হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। সংলাপে এসব বিষয়ে আওয়ামী লীগ  প্রস্তাবনা তুলে ধরবে।

ইতোমধ্যে সম্পন্ন হওয়া সংলাপগুলোতে উঠে আসা পর্যবেক্ষণগুলো নিয়েও কথা হয়েছে বৈঠকে। সেসব বিষয়ে ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের মত তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমান, রাশেদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সদস্য রিয়াজুল কবির কাউসার। 

 আরও পড়ুন: ১৫ অক্টোবর বিএনপি ও ১৮ অক্টোবর আ.লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি

 

/এনআই/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম