মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:৫০

এবি এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ওবায়দুল কাদের চট্রগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবি এম মহিউদ্দিন চৌধুরীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের ছাড়াও সাবেক এই মেয়রকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এসময় হাসপাতালে উপস্থিত নেতারা মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন। সাবেক মেয়রের ছেলে ও দলের অপর সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এসময় উপস্থিত ছিলেন।
হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে শনিবার দিবাগত রাতে মহানগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগসহ অন্যান্য শারীরিক সমস্যা থাকায় সেসময় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিন চৌধুরীকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। বিকালে মহিউদ্দিন চৌধুরীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

/পিএইচসি/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী