রংপুরে আ.লীগের পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি) রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত চাইল্ড পার্লামেন্টের অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। এ নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। রংপুরে আওয়ামী লীগের প্রার্থী কেন পরাজিত হয়েছেন- সে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি ওই নির্বাচনের ফলও মেনে নেবে বলে মন্তব্য করে নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনও সম্ভাবনা ও সুযোগ নেই। সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি ঠেকাতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি শুধু অংশগ্রহণই করবে না, নির্বাচনের ফলাফলও মেনে নিতে বাধ্য হবে।’
‘আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আওয়ামী লীগের যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে, বর্তমানে তা আরও বেড়েছে। যা আগামী নির্বাচনেই প্রমাণ হবে। বঙ্গবন্ধু কন্যার প্রতি জনগণের আস্থা আছে বরং গত জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

চাইল্ড পার্লামেন্টে প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশু-কিশোরদেরও চিকিৎসা দেওয়া হবে। এজন্য এসব ক্লিনিকে আগামীতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন কমিউনিটি হেলথ ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সেবা দেবেন আমরা সে ব্যবস্থা করবো। তবে এর জন্য সময় লাগবে।’

চাইল্ড পার্লামেন্টে ‘কিশোরীর পুষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবা জবাবদিহিতা’ বিষয়ে আলোচনা হয়। এটি পরিচালনা করেন পার্লামেন্টের স্পিকার মেহতাহুন নাহার।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী