খালেদার রায়কে ঘিরে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৩:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৩:২৪

মানববন্ধনে হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রায়কে কেন্দ্র করে সব ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রতিটি এলাকার আওয়ামী লীগ ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন শান্তিশৃঙ্খলা আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সচেষ্ট হয়ে উঠেছে। আন্দোলনের নামে একটি চক্র দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে ভিসি কার্যালয়ের তিনটি গেট ভাঙচুর করা হয়েছে। যারা প্রথমে ভিসির কার্যালয় ঘেরাও করেছে, গেট ভাঙচুর করেছে কয়েকটি পত্রিকা সেটিকে বড় করে দেখছে না, পরের ঘটনাকেই বড় করে দেখানোর চেষ্টা চলছে। যারা ভিসির কার্যালয় ঘেরাও করলো, গেট ভাঙচুর করলো, ভিসিকে অপদস্ত করলো, ছাত্রলীগের নারী নেত্রীদের যারা লাঞ্চিত করলো তাদের অপরাধ সবচেয়ে বেশি। আমরা কোনও ঘটনাকেই সমর্থন করি না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা ভিসির কার্যালয় ঘেরাও করলো, গেট ভাঙচুর করলো তাদের আড়াল করতে ছাত্রলীগের দোষ খোঁজার চেষ্টা চলছে। ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সবসময় তৎপর থাকে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন  গনি মিয়া বাবুল, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান প্রমুখ।

/বিআই/বিএল/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে