আগামী নির্বাচনে আ.লীগ ফের ক্ষমতায় আসবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬

উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগকে জনগণ আবারও ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে শাহাবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে মেয়র এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগে কোনও দ্বন্দ্ব নেই উল্লেখ করে খোকন বলেন, ‘রাজনীতি কোনও ফুলের বিছানা নয়। চলার পথে মান-অভিমান থাকতেই পারে। এগুলো ভুলে যেতে হয়। দীর্ঘদিন ধরে মহানগর দক্ষিণ আওয়ামী লীগে চলা ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা এগুলো ভুলে সামনে এগিয়ে যেতে চাই।’

শাহাবাগ থানার সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও সংসদ সদস্য আফজাল হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম এ হামিদ খান প্রমুখ বক্তব্য রাখেন। এতে দক্ষিণ সিটির ২০ ও ২১নং ওয়ার্ডের সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালিত হয়। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার সদস্যপদ নবায়নের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

/এসএস/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে