রায়ে আ. লীগের সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার কিছু নেই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৬

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে আওয়ামী লীগের সন্তুষ্ট অথবা অন্তুষ্ট হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘এ রায় একজন দুর্নীতিবাজ ও আদালতের বিষয়। এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো— দেশে বিচারব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ। আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই রায় আওয়ামী লীগ বা বিএনপি’র মধ্যকার কোনও রাজনৈতিক বিষয় নয়। এটা আদালত ও দুর্নীতিবাজের মধ্যকার বিচারের বিষয়। ফলে এখানে আওয়ামী লীগের সন্তুষ্টি বা অসন্তুষ্টির কিছু নেই।’
হাছান মাহমুদ বলেন, ‘আজ এই রায়কে ঘিরে বিএনপি’র নেতাকর্মীরা সারাদেশে একটি ভয়ের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টাও করেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে তারা নাশকতা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘আজ এই রায়ের দিন খালেদা জিয়ার গাড়ি বহর আদালতে যাওয়ার সময় তার দলের নেতাকর্মীরা নাশকতার যে চেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়ে নাশকতা করার যে চেষ্টা করা হয়, তাতে প্রমাণ হয়, বিএনপি এই বিচারকে বাধগ্রস্ত করার জন্য এবং রায়ের প্রক্রিয়াকে ভণ্ডুল করার পরিকল্পনা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার কারণে বিএনপি’র নেতকর্মীরা তাদের ষড়যন্ত্র সফল করতে পারেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, এনামুল হক শামীম, মহিমুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী