রায় আদালতের, সরকারের নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৭

আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খালেদা জিয়ার রায় নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ এই রায় আদালত দিয়েছেন, সরকার নয়।’ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের (ফাইল ছবি: ফোকাস বাংলা) ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় আদালতের, সরকারের নয়। তাই বিএনপির আজকের কর্মসূচি আদালতের বিরুদ্ধে। আদালতের রায়কে তারা (বিএনপি) সংবিধানবিরোধী বলার ধৃষ্টতা দেখিয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদের নামে তারা দেশজুড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলাবাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক থাকায় তা সফল হয়নি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘খালেদা জিয়ার দুর্নীতির বিচার হয়েছে। এতে করার কী আছে? আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনে অবাক হলাম! তিনি কী করে বললেন, এই রায় সরকার দিয়েছে? আদালতের ওপর আস্থা থাকলে তিনি একথা বলতে পারতেন না।’ তারা একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে সহিংসতা করছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এইচআই/আপ-এমও/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম