খালেদা জিয়ার মামলার রায়ে সরকারের কোনও হাত নেই: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪২

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ে সরকারের কোনও হাত নেই। এ রায়ে যদি সরকারের হাত থাকতো তাহলে সরকারের আগের মেয়াদেই রায় হতো। তিনি দীর্ঘ ১০ বছর সময় পেতেন না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ বিএনপি নেত্রীর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনে সবাই সমান সেটা প্রমাণিত হয়েছে। রায়কে কেন্দ্র করে রাস্তায় ও আদালতের ভেতরে বিএনপির আইনজীবী ও নেতারা যে তাণ্ডব চালিয়েছেন সেটা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান।’

খালেদার রায়ের পর সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের কান্না প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তাদের দলের নেত্রীর জন্য তারা কান্না করতেই পারেন। কিন্তু তারা জনগণের জন্য কান্না করেন না। খালেদা জিয়াও জনগণের জন্য কাঁদেন না। তিনি দুর্নীতিবাজ পুত্রের সাজার সময়, নিজের বাড়ি হারানোর সময় কান্না করেন।’ পেট্রল বোমা হামলার জন্য খালেদা জিয়ার নামে মামলা চালু করারও দাবি করেন তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক উপমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল প্রমুখ।

/এসএস/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম