ভারত সফরে যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০২

ভারত সফরে যাচ্ছে আ. লীগের প্রতিনিধি দল বিশ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগামী ১০ মার্চ ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৫ দিনের এই সফরে দেশের রাজনৈতিক অবস্থা, আগামী নির্বাচন ইস্যু এবং সর্বশেষ খালেদা জিয়ার কারাদণ্ডসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। সফরকালে বিজেপির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‘মার্চের দ্বিতীয় সপ্তাহে আমরা ভারত সফরে যাবো।’ এর বাইরে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।

গত জুন মাসে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দলকে সে দেশ সফরের  আমন্ত্রণ জানায়। এরই অংশ হিসেবে দাওয়াত গ্রহণ করে আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।

জানা গেছে, ভারতীয় হাইকমিশনে বিশ সদস্যের একটি প্রতিনিধি দলের নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ। সেখানে কেন্দ্রীয় নেতাদের নাম জমা দেওয়া হয়েছে।

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম