নির্বাচন কারও জন্য থেমে থাকবে না: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৮

নির্বাচন কারও জন্য থেমে থাকবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা তাদের বিষয়। আদালত সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া অংশ নিতে পারবেন কিনা। নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা (বিএনপি নেতারা) যদি বিএনপির অস্তিত্ব বিলীন না চান তাহলে নির্বাচনে অংশ নিন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় বিএনপি উচ্ছৃঙ্খলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল বলেন, ‘বিএনপি তাদের শান্তিপূর্ণ কর্মসূচির নমুনা জেলা প্রশাসকের কার্যালয়ে দেখিয়েছে। তারা যে উচ্ছৃঙ্খল তার বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি হাতে পেতে যে বিলম্ব তার জন্য দায়ী তার দলই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা রায়ের কপি হাতে পেতে দেরির জন্য সরকারকে দায়ী করে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের আইনজীবী সার্টিফাইড কপির জন্য আবেদন করে নাই। দু’দিন পর তারা আবেদন করেছে। তারা অহেতুক দেরি করেছে। ডিভিশনের ক্ষেত্রেও তারা একই কাজ করেছে। এগুলো করেছে শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। অহেতুক একটা ধুম্রজাল সৃষ্টি করতে চায় তারা। রায়ের কপি তারা পাবে আদালতের নির্ধারিত সময়েই। এখানে সরকারের কিছু করার নেই, এটা আদালতের বিষয়।’

/এসও/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম