বিএনপি নেতাদের বক্তব্য বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১২:৫৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:০০

হাছান মাহমুদ বিএনপি নেতাদের বিকৃত মানসিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এটা জাতির জন্য একটি বড় পাওয়া। জাতির এই অর্জনে র‌্যালি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু গতকাল বিএনপি নেতা রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে তার নিজেরই বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় শুধু খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পরিবারের উন্নয়ন।’
শুক্রবার (২৩ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘২০২১ সালের আগেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমরা আশা করেছিলাম, দেশের এই অর্জনে বিএনপি সরকারকে অভিনন্দন না জানালেও জাতিকে অভিনন্দন জানাবে। কিন্তু তারা সেটা না করে যেসব বক্তব্য দিচ্ছে, তার মাধ্যমে বিকৃত মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটেছে।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি দেশের অগ্রগতি জন্য কিছুই করতে পারেনি এবং পারবে না। আমাদের এই অর্জনে সারা বিশ্ব অভিনন্দন জানালেও বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে।’
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা দেশের জনগণের অগ্রগতি মেনে নিতে পারে না। এগুলো হচ্ছে তাদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ।’
এ সময় বিএনপি নেতাদের এই বিকৃত মানসিকতা পরিহার করে দেশের এই অর্জনে দেশ ও জাতিকে অভিনন্দন জানানোর আহ্বান জানান হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।
আরও পড়ুন-
মিনি গ্রিডের বিদ্যুতে আলোকিত হচ্ছে দুর্গম এলাকা

/পিএইচসি/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী