উন্নয়নশীল দেশে উত্তরণকে ঘিরে চলছে সরকারের বিকৃত তামাশা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৫:২০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৬:৫৬

রুহুল কবির রিজভী ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘স্বল্পোন্নত অবস্থান থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় সরকারের কর্মসূচি এক বিকৃত তামাশা। ঢাকা শহরের সব রাস্তাঘাট অচল হয়ে গেছে। জনজীবন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে আছেন সাধারণ মানুষ।’ বৃহস্পতিবার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে আওয়ামী লীগের যে কোনও কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে। বর্তমানে দেশে গণতন্ত্র স্বরবিদ্ধ ও সুশাসন আওয়ামী চাকায় পিষ্ট। এই গণতন্ত্রহীন দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে উন্নয়ন বলছে তারা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক সমালোচনা করেছেন এই রাজনীতিবিদ। তার অভিযোগ, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা-সমাবেশ করে নৌকায় ভোট চাইছেন। তিনি মনে করেন, ‘সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা নির্বাচনি আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন (ইসি) এসব দেখেও না দেখার ভান করে সরকারকে সহায়তা দিচ্ছে।’
সরকারকে উদ্দেশ্য করে রিজভীর ভাষ্য, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দলনিরপেক্ষ সরকারের অধীনে সম্পন্ন করতে বাধ্য হবেন আপনারা। আপনাদের সব চক্রান্ত ও নীলনকশা জনগণের সম্মিলিত শক্তির অভিযাত্রায় প্রতিহত করা হবে। আমাদের চেয়ারপারসনকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দি রেখে বিএনপিবিহীন নির্বাচন করার খায়েশ কখনোই পূরণ করতে পারবেন না। খালেদা জিয়াকে ছাড়া দেশে নির্বাচনই হবে না।’

রিজভীর দাবি— খালেদা জিয়া ন্যায়বিচার পাননি। দেশের একজন নাগরিক হিসেবে তাকে ন্যায্য-বিচার-প্রক্রিয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তার কথায়, ‘বিচার বিভাগকে অবশ্যই সরকারের প্রভাবমুক্ত হতে হবে। আদালত নিরপেক্ষ না থাকলে নাগরিকরা নিজেদের ডিফেন্ড করতে পারবেন না, তখন বিচারের বাণী পরিণত হয় সরকারের বাণীতে।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি