প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ১২:৩৭আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৬:২৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ফাইল ছবি/ফোকাস বাংলা) খালেদা জিয়া ‘অসুস্থ’ হলে তার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়েও চিকিৎসা করানো হবে বলে জানান তিনি।
শুক্রবার (৩০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব জোর গলায় খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি (খালেদা জিয়া) যদি সত্যিই অসুস্থ হয়ে থাকেন, তার অসুস্থতার ধরন অনুযায়ী সুচিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশেই যদি তার সুচিকিৎসা নিশ্চিত করা যায়, তাহলে দেশেই তার চিকিৎসা করা হবে। আর যদি মেডিক্যাল বোর্ড মনে করে তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার, প্রয়োজনে সেই ব্যবস্থাও করা হবে।’
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (খালেদা জিয়া) কারাগারে আছেন। আমরা তো কারাগারে গিয়ে দেখিনি তিনি কেমন অসুস্থ। এটা আমরা বলতেও পারব না। এটা চিকিৎসকরা বলতে পারবেন।’
কথা উঠছে, খালেদা জিয়াকে চিকিৎসার নামে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকেও একই ধরনের দাবি করা হয়েছে। এটা যোগসাজশ কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নকে ওবায়দুল কাদের গুজব বলে উড়িয়ে দেন।
এর আগে, ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান; সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি বিএনপির

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী