সংগঠনকে শক্তিশালী করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২৩:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২৩:৫২

মহিলা শ্রমিক লীগকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংগঠন আরও শক্তিশালীভাবে গড়ে উঠুক সেটাই চাই। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ বুধবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি রওশন জাহান সাথী ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়ার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং জেলা কমিটির নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সভার শুরুতে সংগঠনের পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক বিউটি আক্তার বক্তব্য রাখেন।

নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ তো আমি বক্তৃতা দিতে পারবো না, আমি শুনবো। আমি তো সব সময় বলি, সবাই শুনতে পারে। কিন্তু আমার শোনা তো হয় না। আমি প্রত্যেক জেলা প্রতিনিধিদের কাছ থেকে শুনবো।’

প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি আর বক্তব্য দিতে পারবো না। ঠাণ্ডা লেগে গলা একদম বসে আছে।’ একই কারণে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ‘এসএমই মেলা ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য না রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সকালে বক্তৃতা দিইনি। পারি নাই।’

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী