‘উপাচার্য ভবনে হামলা আর তারেক রহমানের ফোনালাপ একই সূত্রে গাঁথা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ১৪:৫৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:০৯

হাছান মাহমুদ, ফাইল ছবি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আন্দোলনে বারবার ব্যর্থ হয়ে পরগাছা দলে পরিণত হয়েছে। তেল-গ্যাস আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাঁচার চেষ্টা করেছিল। এখন আবার কোটা সংস্কার আন্দোলনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হামলার ঘটনা আর তারেক রহমানের ফোনালাপ একই সূত্রে গাঁথা। তারেক রহমানের টেলিফোন ও আন্দোলন নিয়ে নির্দেশনা ভিসির বাড়িতে হামলার সঙ্গে সংযুক্ত।’

শুক্রবার (১৩ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকা নির্ধারিত কোটা প্রধানমন্ত্রী বাতিলের পর মুক্তিযোদ্ধাদের দাবি সরকার নিশ্চয়ই দেখবে। তারা যে দাবি জানিয়েছে তা নিশ্চয়ই সরকারের কাছে পৌঁছেছে। এটা সরকার নিশ্চয়ই দেখবে।’

সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভানেত্রীর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও তদন্ত ছাড়া একজন ছাত্রীকে মৌখিকভাবে বহিষ্কারের ঘটনা মৌলিক অধিকার পরিপন্থী। কোনও তদন্তই করা হয়নি। এটা কোনোভাবেই ঠিক হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য আশরাফ সিদ্দিকী বীটু।

 

/পিএইচসি/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম