নতুন বছরে অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান সেতুমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ১১:৪৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১১:৫২

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি: সংগৃহীত) নতুন বছরে দেশবিরোধী সব অশুভশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশবিরোধী একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করতে হবে।’ শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাসে যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশ্বাসঘাতকের ইতিহাসও। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বগাথার ইতিহাস কেড়ে নিতে চেয়েছে। এখনও একটি চক্র বীরত্বগাথার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। নতুন বছরে যেন কোনও অশুভশক্তি ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস তারুণ্য সাম্প্রদায়িক অশুভশক্তির মোকাবিলা করে বিপন্ন মানবতার প্রতীক বাঙালির বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়  এনে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের